ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ চতুর্থবারের মতো মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট। বুধবার (৬ মার্চ) এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এ তারকা। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন।
ইনস্টাগ্রামে নবজাতকের ছবি প্রকাশ করেছেন গ্যাল গ্যাডট। হাসপাতালের বিছানা থেকে প্রকাশ করা ওই ছবির সঙ্গে লিখেছেন, ‘‘আমার মিষ্টি মেয়ে, স্বাগতম। বাচ্চা নেওয়াটা সহজ ছিল না, অবশেষে সেটি আমরা পেরেছি। ওরি, তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ, তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা। হিব্রুতে ওরি অর্থ ‘আমার আলো’। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। হাউজ অব গার্লসে স্বাগতম... বাবাও খুব খুশি।
এদিকে অভিনেত্রীর মা হওয়ার খবর শুনে রীতিমতো অভাক তার ভকতরা। কেননা এর আগে কখনও এ বিষয়ে ভকোনো আভাস দেননি এ তারকা। তাই মন্তব্যের ঘরে অনেকেই প্রকাশ করেছেন বিস্ময়।
২০০৮ সালে ব্যবসায়ী জেরন ভার্সানোকে বিয়ে করেন গ্যাল গ্যাডট। এর আগে তিন মেয়ে—আলমা, মায়া ও ড্যানিয়েলার জনক-জননী ছিলেন তাঁরা। এবার তাঁদের কোল আলোকিত করে এসেছে ওরি।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান আর্জেন্টিনার পাড়...
বিনোদন ডেস্ক : ফারহান আখতারের প্রযোজনা সংস্থার সঙ্গে জোট বেঁ...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জ...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার ব...
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগ...

মন্তব্য (০)