ফাইল ছবি
অনলাইন ডেস্ক: দেশের বাজারে সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এক লাফে ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৭ টাকা। সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরি কিনতে দাম পড়বে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা।
বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর হবে।
বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে এক লাখ ১২ হাজার ৯০৮ টাকা করা হয়েছে।
২১ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৭ হাজার ৭৭৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৯২ হাজার ৩৭৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা কিনতে লাগবে ৭৬ হাজার ৯৮৩ টাকা।
নিজস্ব প্রতিবেদক: দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার...
নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ ও জ্বালানি, সবার জন্য সাশ্রয়ী আবাস...
নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য র...
নিউজ ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই (জুলাই) তৈরি পোশা...
নিউজ ডেস্ক : সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি ...

মন্তব্য (০)