• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাকিস্তানে আকস্মিক তুষারপাতে ২২ শিশুসহ ৩৫ জনের মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে ভারী বৃষ্টি ও ‍তুষারপাতে ২২ শিশুসহ অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি ও আকস্মিক তুষারপাতে এই ঘটনা ঘটে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলে বৈরি আবহাওয়া বিরাজ করছে। অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে এবং শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের বেশিরভাগই বৃষ্টি ও তুষারপাতের কারণে হওয়া ভূমিধসে বাড়িঘরের নিচে চাপা পড়েছেন।

মার্চ মাসে অপ্রত্যাশিত এই তুষারপাত আবহাওয়া বিশেষজ্ঞদেরও অবাক করেছে। এমন বিপরীত চিত্রের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন দেশটির আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মুশতাক আলি শাহ। তিনি বলেন, এই সময়ে কিছু সময়ের জন্য হালকা শিলাবৃষ্টি অস্বাভাবিক নয়। তবে ৩০ মিনিটের বেশি সময় ধরে শিলাবৃষ্টি হওয়া সত্যিই উদ্বেগের বিষয়। 

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কির্ক জেলার বাসিন্দা হাজিত শাহ বিবিসিকে বলেন, ‘আমার যতদূর মনে আছে, ২৫-৩০ বছর আগে একবার এ সময়ে তুষারপাত হতে দেখেছিলাম।

শিলাবৃষ্টি ও তুষারপাতে বেশির ভাগ ক্ষয়ক্ষতি হয়েছে খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে। ভারী বৃষ্টিতে অন্তত দেড়শ বাড়ি পুরোপুরি এবং প্রায় ৫০০ বাড়িঘর আংশিক ধসে গেছে। কয়েকদিন ধরে কোনো কোনো এলাকা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ সাপ্তাহিক পূর্বাভাসে বলেছে, এই সপ্তাহের বাকি দিনগুলোতে দেশের বেশিরভাগ অংশে ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। আর বেলুচিস্তান ও কাশ্মীরের কিছু অংশে পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে।

মন্তব্য (০)





image

ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নীতি নিয়ে য...

image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...

image

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...

image

পাকিস্তানের শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ২৪

নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচি...

image

মার্কিন-ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেত...

নিউজ ডেস্ক : উদীয়মান ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন...

  • company_logo