ছবিঃ সিএনআই
বিনোদন ডেস্কঃ আগামীকাল বুধবার সন্ধ্যায় রিলিজ হতে যাচ্ছে পারভীন লিসার দ্বিতীয় মৌলিক গান "প্রেম সাধনায়"। গানটির কথা ও সুর করেছেন এ প্রজন্মের তরুণ গীতিকার ও সুরকার পলাশ লোহ এবং গানটির মিউজিক করেছেন বেলাল হোসাইন চঞ্চল।
এটি মুলত একটি প্রেমের গান। বন্ধুর আসায় বসে আছে তার ভালোবাসার মানুষ। বন্ধু তার ভালোবাসার মানুষের কাছে ধরা দিবে সেই আশায় মনের সকল না বলা কথা বিভিন্ন উপমায় গানের মধ্যে উঠে এসেছে। পারভিনের গানে বাশি বাজিয়েছেন বাঁশির জাদুকর শহীদ । সব ঠিক থাকলে আগামীকাল পারভীন লিসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও রিলিজ হবে। পারভীন জানান,ঢাকার বাইরে দুইটি লোকেশনে সম্প্রতি গানটির শুটিং শেষ হয়েছে।
এই গানটিতে তার বিপরীতে মডেল হিসেবে দেখা যাবে নতুন মুখ ঈশান হাসান কে। প্রেম আর বিরহ দুইয়ে মিলে তৈরি গানটি ভক্তদের মনে জায়গা করে নেবে এমনটাই আশা করেন পারভীন। উল্লেখ্য আসছে ঈদুল ফিতরে পারভীনের আরো একটি গানের মিউজিক ভিডিও রিলিজ হওয়ার কথা রয়েছে। সামনে গান নিয়ে আরও বেশ কিছু পরিকল্পনার কথা জানান এই শিল্পী।
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান আর্জেন্টিনার পাড়...
বিনোদন ডেস্ক : ফারহান আখতারের প্রযোজনা সংস্থার সঙ্গে জোট বেঁ...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জ...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার ব...
বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগ...

মন্তব্য (০)