• কূটনৈতিক সংবাদ

চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করল মালদ্বীপ

  • কূটনৈতিক সংবাদ

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন মধ্যেই চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করল মালদ্বীপ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানাযায়, বিনামূল্যে সামরিক সহায়তা প্রদানের লক্ষ্যে চীন সোমবার(৪ মার্চ) মালদ্বীপের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয় মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ঘাসান মাউমুন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করতে চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা অফিসের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল ঝাং বাওকুনের সঙ্গে দেখা করেন। পরে মাউমুন এবং মেজর জেনারেল বাওকুন মালদ্বীপে চীনের সামরিক সহায়তা প্রদানের বিষয়ে একটি চুক্তিতে সই করেন।

চীন ও মালদ্বীপের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির বিশদ বিবরণ দেওয়া ওই প্রতিবেদনে উল্লেখ হয়নি।

প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তার দেশ থেকে ভারতীয় সেনাদের প্রথম দলকে প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করার কয়েক সপ্তাহ পরে এই চুক্তি স্বাক্ষর করা হলো। এর আগে মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের প্রত্যাহারে আগামী ১৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

মন্তব্য (০)





image

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা ক...

image

নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য স...

২

নিজস্ব প্রতিবেদক : নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার ম...

image

বাংলাদেশে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের ‘হাব’ গড়তে চায় ইতালি

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভা...

image

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস,...

৪

নিউজ ডেস্ক : তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ...

image

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কব...

৫

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌ...

  • company_logo