• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় সামরিক বিমান থেকে ত্রাণ ফেলল যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজার জন্য প্রথমবারের মতো তিনটি সামরিক বিমান থেকে ত্রাণ সহায়তার অন্তত ৩০ হাজার খাবারের প্যাকেট ফেলল যুক্তরাষ্ট্র। শনিবার এক বিবৃতিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, জর্ডানের বিমান বাহিনীর সহায়তায় প্যারাসুটের মাধ্যমে এই প্যাকেটগুলো ফেলা হয়।

খাবারের প্যাকেটগুলো ফেলার জন্য তিনটি সি-১৩০ পরিবহণ বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তবে সাহায্যগুলো ঠিক কোথায় ফেলা হয়েছে তা স্পষ্ট নয়। 

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ৬৬টি বড় বড় কাঠের বাক্সে করে অন্তত ৩৮ হাজার খাবারের প্যাকেট ফেলা হয়েছে।

বৃহস্পতিবার গাজায় ত্রাণ সংগ্রহের জন্য জড়ো হওয়া বেসামরিক নাগরিকের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয় বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। 

ওই ঘটনার পর, শুক্রবার গাজা উপত্যকায় উড়োজাহাজ থেকে ত্রাণ ও অন্যান্য সরবরাহ ফেলার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘোষণার পরদিনই খাবারের প্যাকেট ফেলল মার্কিন সামরিক বাহিনী।

ফ্রান্স ও জর্ডানসহ কয়েকটি দেশ এরইমধ্যে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলা শুরু করেছে বলে জানিয়েছে রয়টার্স।

মন্তব্য (০)





image

ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প

নিউজ ডেস্ক : ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নীতি নিয়ে য...

image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...

image

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...

image

পাকিস্তানের শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ২৪

নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচি...

image

মার্কিন-ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেত...

নিউজ ডেস্ক : উদীয়মান ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন...

  • company_logo