• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের বিজ্ঞান-ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০১ মার্চ) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

ভর্তি পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অত্যন্ত আনন্দঘন ও সুষ্ঠু পরিবেশে গ্রহণ করা হয়েছে। আমরা এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটি ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে গ্রহণ করেছি। ময়মনসিংহ অঞ্চলের কেন্দ্র হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তথা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামালকে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, এই পরীক্ষা আয়োজন করতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী, ছাত্রদের রাজনৈতিক সংগঠনসহ ক্রিয়াশীল সংগঠন, স্থানীয় প্রশাসন, জনগণ, সাংবাদিকবৃন্দ সবাই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সকলেই নিরলস পরিশ্রম করেছেন। মোট কথা সকলের সহযোগিতা পাওয়ার মধ্য দিয়েই আমাদের এই ভর্তি পরীক্ষাগুলো অত্যন্ত আনন্দমুখর ভাবে অনুষ্ঠিত হয়েছে। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এবারের অভিজ্ঞতাগুলো পর্যালোচনা করে ভবিষ্যতের ভর্তি পরীক্ষাগুলো আয়োজনের জন্য করণীয় নির্ধারণ করা হবে।

এদিন পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে উপস্থিত অভিভাবকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বিজ্ঞান-ইউনিটের ভর্তি পরীক্ষায় নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ১ শত ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে  ৫ হাজার ৪ শত  ১৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ৭০২ জন। উপস্থিতির হার  ৮৮.৫২ শতাংশ।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo