ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকার সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে৷
এ ব্যাপারে টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের ইনর্চাজ আলী আকবর বলেন, টাঙ্গাইলের লোকাল ট্রেনটি ঘারিন্দা রেলস্টেশন থেকে সকাল ৭ টা ৮ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে পৌঁছালে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এতে ঢাকা সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷ ঘটনার পর ট্রেনটির ইঞ্জিন মেরামত করার কাজ চলছে৷
তিনি আরও বলেন, গত বছরের ১৬ নভেম্বর ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছিল। পরে ট্রেনটি মেরামত করে চলাচল করলেও মাঝে মধ্যেই ইঞ্জিন বিকল হয়ে পড়ছে।
নিউজ ডেস্ক : বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টে...
নিজস্ব প্রতিবেদকঃ শ্রমিকদের স্বাস্থ্যসেবা, জীবন বিমা ও সার্ব...
নিজস্ব প্রতিবেদকঃ কেবল হাসপাতাল বা চিকিৎসাসেবা দিয়ে ডায়াবেটি...
নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট ম্যানুফ...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল প্রকাশ করেছে নির্বা...

মন্তব্য (০)