ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ১৬ বছরের এক কিশোরের এলোপাতাড়ি গুলিতে অন্তত দুই জন নিহত এবং আরও দুই জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে আলাস্কা অঙ্গরাজ্যের পয়েন্ট হোপে এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এবিসি। সোমবার এই ঘটনায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, আলাস্কার পয়েন্ট হোপের ছোট সম্প্রদায়ের একটি বাড়িতে গুলির ঘটনা ঘটেছে।
এতে ওই এলাকায় বাস করা ৮০০ লোকের মধ্যে শোক বিরাজ করছে। খবরে বলা হয়েছে, ১৬ বছর বয়সি এক কিশোরের বিরুদ্ধে প্রথম ডিগ্রি হত্যার ও হত্যাচেষ্টার দুটি অভিযোগ আনা হয়েছে। কর্মকর্তারা সোমবার সকালে এক বিবৃতিতে বলেছেন, 'বিষয়টি এখনও তদন্তাধীন। কিন্তু আমরা জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে সেখানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে।' টিকিগাক স্কুলের কর্মকর্তারা ফেসবুকে পোস্টে জানিয়েছেন যে, সোমবার 'আমাদের সম্প্রদায়ের ট্র্যাজেডির কারণে' স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আলাস্কার গভর্নর মাইক ডানলেভি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে, এই ঘটনায় তিনি ও তার স্ত্রী শোকাহত। ন্যয়বিচারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব।
নর্থ স্লোপ বরো পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, রোববার রাত সাড়ে এগারোটার দিকে গুলির খবরের প্রতিক্রিয়া জানান তারা। সেখানে গিয়ে কর্মকর্তারা একজন মহিলা এবং একজন পুরুষকে মৃত এবং দুইজন পুরুষকে আহত অবস্থায় দেখতে পান। সবাইকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিউজ ডেস্কঃ দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরাইলি হামলার পর ধ্ব...
নিউজ ডেস্ক : ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে...
নিউজ ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকবাহী একটি ছোট ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরে...

মন্তব্য (০)