• লিড নিউজ
  • জাতীয়

প্রাথমিকভাবে ৫০০ ইটভাটা বন্ধের প্রক্রিয়া শুরু করেছি: সাবের হোসেন চৌধুরী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি বলেছেন, ইটভাটা নিয়ে আমাদের ১০০ দিনের একটি কর্মসূচি আছে। অবৈধ ইটভাটাগুলোর বিষয়ে আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নেব। আমরা প্রাথমিকভাবে ৫০০টি ইটভাটা বন্ধ করে দেব। এগুলো শুধু বন্ধ না, যাতে পরবর্তীতে আর চালু না হতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের পূর্বের অভিজ্ঞতা হচ্ছে, আমরা ব্যবস্থা নেই, ভাটা বন্ধ করি পরে আবার চালুও করা হয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফেনীর সার্কিট হাউজে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ফেনীর ইটভাটাগুলো নিয়ে আমি যতটুকু জানি। যখন ভাটাগুলো স্থাপন করা হয়, তখন কোনো বসতি আশপাশে ছিল না। শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এখন হয়ে গেছে। এসব কারণে ইটভাটাগুলো নবায়ন দেওয়া হচ্ছে না। এমতাবস্থায় আমরা ব্লকের প্যাকেজের দিকে যাচ্ছি। আমরা আশা করব এখানে যারা ভাটার মালিক রয়েছেন, তারা সরকার থেকে প্যাকেজ গ্রহণ করে ব্লকের দিকে যাবেন।

তিনি বলেন, কয়টা ইটভাটা আছে। আমরা কয়টা অভিযান পরিচালনা করলাম। এখন আমরা এই আলোচনায় থাকতে চাই না। আমরা চাইব, সবগুলো ভাটা বন্ধ হয়ে যাক। সবাই আধুনিক পদ্ধতিতে ব্লক তৈরি শুরু করুক। ব্লকের দু’টা সুবিধা আছে। একটা হচ্ছে এখানে কোনো কৃষি মাটির ব্যবহার হবে না। আরেকটা হচ্ছে ব্লক তৈরিতে কোনো বায়ু দূষণ হয় না।

নদী দখল ও দূষণের বিষয়ে অপর প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সরকার জলধার রক্ষায় ডিজিটাল ম্যাপিং করছে। এর মাধ্যমে আমাদের সবগুলো, নদী, জমি, খাল ও জলদার সম্পর্কে সুনিশ্চিত হতে পারব। এরপর এর মনিটরিংটা আমরা ভালোভাবে করতে পারব। দূষণের বিষয়ে আমরা কাজ করছি। কোন স্থানে কী পরিমাণ বর্জ্য তৈরি হয়। আমাদের পৌরসভার সক্ষমতা কি? এসব বিবেচনা করে আমরা বর্জ্য রিসাইকিলিংয়ের ব্যবস্থাপনা করে যাচ্ছি। এসব বিষয় নিয়ে আমরা শুধু সমস্যার কথা বলতে চাই না। সমাধানে কাজ করতে চাই।

এ সময় বন বিভাগের পরিচালক (ভূমি পরিমাপ) আনিস মাহমুদ, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, পরিবেশ অধিদফতরের উপপরিচালক শওকত আরা কলিসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি ও ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

মন্তব্য (০)





image

শনিবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১

নিউজ ডেস্ক : পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য শনিবার (২৪ অক্টোবর) রাজধা...

image

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্...

২

নিউজ ডেস্ক : আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-...

image

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতা...

image

ইপিএ বাস্তবায়ন, রপ্তানি ও বিনিয়োগ বাড়ানো প্রধানমন্ত্রীর ...

৪

নিউজ ডেস্ক : জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ...

image

ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে মস্তিষ্কের পরিবর্তে ‘দাঁড়িপাল্লা...

৫

নিউজ ডেস্ক : ২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প...

  • company_logo