• লিড নিউজ
  • আন্তর্জাতিক

স্পেনের ভ্যালেন্সিয়া শহরে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  একটি বহুতল আবাসিক ভবনে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি ঘটেছে স্পেনের ভ্যালেন্সিয়া শহরে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ কমপক্ষে আরও ১৪ জন।

আহতদের মধ্যে ছয়জন দমকলকর্মীও রয়েছেন। জরুরি পরিষেবাগুলোর বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের ভ্যালেন্সিয়া শহরের একটি উঁচু আবাসিক ব্লকে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জরুরি পরিষেবাগুলো জানিয়েছে। 

ভয়াবহ এই আগুন শহরের ক্যাম্পনার এলাকার একটি ১৪ তলা আবাসিক ভবনে গ্রাস করে এবং একপর্যায়ে পাশের একটি ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।

বিবিসি বলছে, দুর্ঘটনার পর অগ্নিনির্বাপক কর্মীদের ওই আবাসিক ভবেনের বারান্দা থেকে লোকদের উদ্ধার করতে দেখা গেছে এবং স্থানীয় মিডিয়া বলছে, অন্যরা হয়তো এখনো ভেতরে আটকে থাকতে পারে।

ছয় দমকলকর্মী এবং এক শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আগুন এখনো জ্বলছে এবং সেটি নিয়ন্ত্রণে আনা যায়নি। ২০টিরও বেশি ফায়ার ক্রু আগুন নেভাতে কাজ করছে এবং লোকজনকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডের শিকার এই বিল্ডিংটিতে ১৩৮টি ফ্ল্যাট রয়েছে এবং এতে ৪৫০ জন বাসিন্দা ছিলেন বলে বিল্ডিংটির ম্যানেজারের বরাত দিয়ে সংবাদপত্র এল পাইস জানিয়েছে। 

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, দমকলকর্মীরা ক্রেন ব্যবহার করে বেশ কয়েকজন বাসিন্দাকে উদ্ধার করেছে, যাদের মধ্যে সপ্তম তলায় থাকা এক দম্পতিও রয়েছে।

একজন নারী টিভিইকে বলেন, দমকলকর্মীরা বিল্ডিংয়ের প্রথম তলায় আটকে পড়া একটি কিশোর ছেলেকে উদ্ধার করার চেষ্টা করছে বলে তিনি দেখেছেন।

এদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঘটনায় স্পেনে বিল্ডিং নির্মাণে ব্যবহৃত উপকরণ সম্পর্কে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভ্যালেন্সিয়ার কলেজ অব ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্সের ভাইস প্রেসিডেন্ট এসথার পুচাদেস স্প্যানিশ বার্তাসংস্থা ইফেকে বলেছেন, তিনি আগে ভবনটি পরিদর্শন করেছিলেন।

তিনি দাবি করেছেন, এর বাইরের অংশে পলিউরেথেন উপাদান রয়েছে, যার দাহ্য বৈশিষ্ট নিয়ে শঙ্কার কারণে আর ব্যাপকভাবে ব্যবহার করা হয় না।

ভবনের দ্বিতীয় তলায় বসবাসকারী এক ব্যক্তি টিভি চ্যানেল লা সেক্সতাকে বলেছেন, অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। 

তিনি বলেন, আগুনটি ১০ মিনিটের মধ্যে ছড়িয়ে পড়ে। বিল্ডিংয়ের সামনের অংশে থাকা উপাদানের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারে বলেও জানান তিনি।

ডেভিড হিগুয়েরা নামে একজন প্রকৌশলী এল পাইসকে বলেন, ভবনের ক্ল্যাডিং আগুনের দ্রুত বিস্তারের কারণ হতে পারে। তিনি বলেন, বিল্ডিংয়ের বাইরের স্তর হিসেবে তৈরি ফোম ইনসুলেটরসহ অ্যালুমিনিয়াম প্লেটগুলো ‘তাপ এবং ঠান্ডা প্রতিরোধে খুব ভালো, তবে এগুলো খুব দাহ্য।’

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকায় একটি মাঠ হাসপাতাল স্থাপন করা হয়েছে হয়েছে বলে আরটিভিই রিপোর্ট করেছে। আর আগুনের কারণে বাড়ি থেকে বাস্তুচ্যুত লোকদের হোটেলে রাখা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...

image

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...

image

পাকিস্তানের শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ২৪

নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচি...

image

মার্কিন-ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেত...

নিউজ ডেস্ক : উদীয়মান ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন...

image

যুদ্ধ বন্ধ ও হরমুজ পুনরায় খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে...

  • company_logo