• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার পুতিনকে ‘পাগল’ বললেন বাইডেন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধান প্রতিপক্ষ দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে তীর্যক মন্তব্য করে সমালোচনার ঝড় তুলেছেন। বুধবার ক্যালিফোর্নিয়ায় একটি পাবলিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন তার প্রতিপক্ষ পুতিনকে ‘পাগল ও সান অব বিচ’ বলে অভিহিত করেছেন।

বাইডেন জলবায়ু পরিবর্তন সম্পর্কে কথা বলার সময় বলেন, পুতিন এবং তার মতো কিছু পাগল ও সান অব বিচ আছে, তাই আমাদের সর্বদা পারমাণবিক সংঘাতের বিষয়ে চিন্তা করতে হবে। তাদের মতো মানুষের কারণে মানবতা ও জলবায়ু হুমকিতে থাকে।

মঙ্গলবার বাইডেন বলেন, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির কারাগারে মৃত্যুর ঘটনায় শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে কঠোর নতুন নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র।

মস্কো প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, বাইডেনের এমন মন্তব্য উল্টো মার্কিন যুক্তরাষ্ট্রকে হেয় করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের মন্তব্য ‘হলিউড কাউবয়’ এর মতো দুর্বল চিত্তের মনমানসিকতার ব্যক্তিদের মানায়।

পেসকভ আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বারা অন্য রাষ্ট্রের প্রধানের বিরুদ্ধে এ ধরনের ভাষা ব্যবহার হীনমন্যতার পরিচয়। যা পুতিনের দ্বারা অসম্ভব।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...

image

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...

image

পাকিস্তানের শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ২৪

নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচি...

image

মার্কিন-ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেত...

নিউজ ডেস্ক : উদীয়মান ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন...

image

যুদ্ধ বন্ধ ও হরমুজ পুনরায় খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে...

  • company_logo