• লিড নিউজ
  • প্রশাসন

ডেমরায় ১০ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ অবৈধ দখলদারদের নিকট হতে প্রায় ১০ (দশ) কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলার ডেমরা রাজস্ব সার্কেল। উদ্ধারকৃত খাসজমির পরিমাণ ৮২.৯২ শতক।

আজ মঙ্গলবার জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান এর নির্দেশে ডেমরা রাজস্ব সার্কেলের বালুধিৎপুর মৌজাস্থ সিটি ১৯৫১ নং দাগের ৮২.৯২ শতক জমি উদ্ধার করা হয় যার আনুমানিক বর্তমান বাজার দর ১০ কোটি টাকা। 

ঢাকা জেলার জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান জানান সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ঢাকা জেলার সমস্ত খাসজমি উদ্ধার করা হবে।

ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শিবলি সাদিক এর সার্বিক দিক নির্দেশনায়, ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী অভিযান চালিয়ে এই খাসজমি উদ্ধার করেন। একইসঙ্গে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসন ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেন। এই অভিযান পরিচালনার সময় ডেমরা রাজস্ব সার্কেলের দুজন সার্ভেয়ার, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

image

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo