• জাতীয়

ফরিদপুরে ‌বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করলেন মৎস্য মন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর মুরাল 'পিতা এবং মুজিব মঞ্চ' ‌ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি প্রধান অতিথি এর উদ্বোধন করেন। 

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ঝর্ণা হাসান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক এস এম ইশতিয়াক আরিফ।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, অতীতের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি ফরিদপুরে জাতির জনকের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে আশ্বাস দেন।উল্লেখ্য, ছাব্বিশ ফুট দৈর্ঘ্যের ম্যুরালটিকে ২৬ শে মার্চ, ৭-বেদী ৭ মার্চ ও ১৭ টি পিলার ১৭ মার্চ বোঝানো হয়েছে।

 

মন্তব্য (০)





image

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতি...

নিউজ ডেস্ক : বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টে...

image

শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে সরকারি-বেসরকারি অংশীদার...

নিজস্ব প্রতিবেদকঃ শ্রমিকদের স্বাস্থ্যসেবা, জীবন বিমা ও সার্ব...

image

ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা...

নিজস্ব প্রতিবেদকঃ কেবল হাসপাতাল বা চিকিৎসাসেবা দিয়ে ডায়াবেটি...

image

কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল...

নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট ম্যানুফ...

image

রাষ্ট্রপতি হতে লাগবে যেসব যোগ্যতা

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল প্রকাশ করেছে নির্বা...

  • company_logo