• লিড নিউজ
  • অর্থনীতি

দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬৪.৫৮ শতাংশ

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন (এসটিআর) বেড়েই চলছে। গত ২০২২-২৩ অর্থবছরে সন্দেহজনক লেনদেন ছিল ১৪ হাজার ১০৬ টি। যা তার আগের অর্থবছরে ছিল আট হাজার ৫৭১টি। শতকরা হিসেবে বেড়েছে ৬৪ দশমিক ৫৮ শতাংশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ)। 

সংবাদ সম্মেলনে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। 

তথ্য বলছে, এক বছরের ব্যবধানে সন্দেহজনক লেনদেন বেড়েছে পাঁচ হাজার ৫৩৫ বা প্রায় ৬৪ শতাংশ। আর গত ২০২০-২১ অর্থবছরে সন্দেহজন লেনদেনের সংখ্যা ছিল পাঁচ হাজার ২৮০টি।

এসময় উপস্থিত ছিলেন বিএফআইউ প্রধান মাসুদ বিশ্বাসসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

মন্তব্য (০)





image

ভোগব্যয় কমায় সংকটে চীনের অর্থনীতি

১

নিউজ ডেস্ক :  চীনের সামনে একটি বড় সমস্যা হলো, দেশটির মা...

image

রমজানের আগেই ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা

২

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধির কা...

image

‎বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান

৩

নিউজ ডেস্কঃ আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ১...

image

মাথাপিছু জিডিপিতে এ বছর ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএম...

৪

‎নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভ...

image

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী অস্ট্...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটা...

  • company_logo