• লিড নিউজ
  • জাতীয়

আজও বিশ্বে দূষিত নগরীর তালিকার শীর্ষে রাজধানী ঢাকা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। সকাল ৯টা ৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ৩৩৫। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির স্কোর ২১২ অর্থাৎ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বায়ু।

দূষণ তালিকায় ৩ নম্বরে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ১৮৩ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বাতাস। এরপর রয়েছে ভারতের আরেকটি শহর মুম্বাই।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। 

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

মন্তব্য (০)





image

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেল...

নিউজ ডেস্ক : এসএসএফের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী তার...

image

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের

নিউজ ডেস্ক : সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয়...

image

মেট্রোরেলের নিচে অস্থায়ী স্থাপনা তৈরির কোনো সুযোগ নেই: ম...

নিউজ ডেস্ক : মেট্রোরেলের নিচে অস্থায়ী স্থাপনা তৈরির কোনো সু...

image

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন ম...

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,...

image

ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ৬০ জন বাংলাদেশি

নিউজ ডেস্ক : সাবেক আইজিপি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ...

  • company_logo