• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলের বর্বর হামলায় গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল বন্ধ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ তুমুল লড়াই, জ্বালানিসংকট ও ইসরায়েলের সেনাদের অব্যাহত অভিযানের মুখে বন্ধ হয়ে গেল ‘নাসের’ নামের গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল। স্থানীয় প্রশাসন ও জাতিসংঘের স্বাস্থ্য কর্মকর্তারা গতকাল রোববার জানান, হাসপাতালটিতে নতুন রোগীদের সেবাদান একেবারে বন্ধ হয়ে গেছে।

ফিলিস্তিনের গাজার দক্ষিণের সবচেয়ে বড় শহর খান ইউনিসে নাসের হাসপাতালের অবস্থান। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গাজার স্বাস্থ্য সেবাব্যবস্থা ভেঙে পড়েছে। তবে এর মধ্যে যে কয়েকটি হাসপাতালে কোনোমতে সেবা দেওয়া হচ্ছিল, তার একটি ছিল এই নাসের হাসপাতাল। 

ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ও গুরুতর জখম নিয়ে অসংখ্য ফিলিস্তিনি সামান্য হলেও এ হাসপাতালে চিকিৎসা পাচ্ছিলেন। কিন্ত এটিও বন্ধ হয়ে যাওয়ায় গাজার স্বাস্থ্যসেবাব্যবস্থা আরও বড় সংকটে পড়ল। 

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতাল চালানোর মতো জ্বালানি বা কর্মী না থাকায় গতকাল থেকে হাসপাতালটিতে সেবাদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদ্রা বলেন, ‘সেখানে সেবাদান একেবারে বন্ধ হয়ে গেছে। সেখানে মাত্র ৪টি মেডিকেল দলে ২৫ জন কর্মী আছেন। ভেতরে যেসব রোগী আছেন, এখন শুধু তাদেরই সেবা দিচ্ছেন কর্মীরা।

আল-কিদ্রা জানান, তিন দিন ধরে জেনারেটর চালু করতে না পারায় হাসপাতালে পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। যেসব রোগীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে সেবা দেওয়া প্রয়োজন, তাদের সেবা দিতে পারছেন না অবশিষ্ট কর্মীরা। বিদ্যুৎ না থাকায় অক্সিজেনের সরবরাহ বন্ধ। অক্সিজেন না পেয়ে অন্তত সাত রোগীর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...

image

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...

image

পাকিস্তানের শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ২৪

নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচি...

image

মার্কিন-ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেত...

নিউজ ডেস্ক : উদীয়মান ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন...

image

যুদ্ধ বন্ধ ও হরমুজ পুনরায় খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে...

  • company_logo