ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধিঃ সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, "প্রয়োজনের সময় দেশ মাতৃকার জন্য যুদ্ধ করতেও প্রস্তুত সেনাবাহিনী। এর বাইরেও আমরা অনেক উন্নয়নমূলক কাজ করে আসছি। ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বিভিন্ন দুর্যোগ মোকাবেলায়ও আমরা কাজ করে থাকি"।
(১৮ ফেব্রুয়ারী) রবিবার দুপুরে কক্সবাজারের রামু সেনানিবাসে সেনা পরিবার কল্যাণ সমিতি ও সৈনিক ক্লাব কমপ্লেক্স উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। এসময় সেনাবাহিনী প্রধান বে ওয়াচ প্রকল্প এর কাজের অগ্রগতি পরিদর্শন ও বৃক্ষ রোপন করেন।
এর আগে সকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউজ ‘জলতরঙ্গ’ এর বর্ধিতাংশের উদ্বোধন করেন সেনা প্রধান।এসময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও জেনারেল অফিসার কমান্ডিং, ১০পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়াসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ৭জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ন...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে...
নিউজ ডেস্কঃ দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দি...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলায় অতিরিক্ত পুলিশ সুপার ...

মন্তব্য (০)