• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার এন্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করল ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় উন্নতমানের নতুন একটি এন্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে। সম্পূর্ণভাবে নিজস্ব প্রযুক্তি এবং দেশীয় বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা কম উচ্চতায় উড়ে আসা শত্রুর ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারবে।

শনিবার রাজধানী তেহরানে আনুষ্ঠানিকভাবে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি। খবর পার্স টুডের।

দেশে তৈরি 'আরমান' নামের এই এন্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ট্যাক্টিক্যাল সাইয়াদ বা 'শিকারি' নামে পরিচিত এবং এই ব্যবস্থা ১৮০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় একসাথে শত্রুর ২৪টি লক্ষ্যবস্তু সনাক্ত করতে পারে এবং ছয় থেকে ১২টি লক্ষ্যবস্তু একইসঙ্গে ধ্বংস করতে সক্ষম। খোরদাদ-৩ এবং খোরদাদ-১৫ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা নিজেই নিজের সুরক্ষা দিতে সক্ষম।

আরমান এবিএম প্রতিরক্ষা ব্যবস্থায় যেমন বিশেষ সুরক্ষা ব্যবস্থা রয়েছে, তেমনি একটি গাড়িতেই এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাথে রাডার সিস্টেম এবং মিসাইল লঞ্চারও স্থাপন করা আছে। এর মাধ্যমে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নিজের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...

image

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...

image

পাকিস্তানের শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ২৪

নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচি...

image

মার্কিন-ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেত...

নিউজ ডেস্ক : উদীয়মান ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন...

image

যুদ্ধ বন্ধ ও হরমুজ পুনরায় খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে...

  • company_logo