• শিক্ষা

শিক্ষার গুণগত মান বাড়াতে প্রতিষ্ঠান প্রধানদের দায়িত্বশীল হতে হবে: আবুল কালাম আজাদ এমপি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: শিক্ষার গুণগত মান বাড়াতে প্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষার্থীদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এমপি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মোজাফফর হোসেন অডিটোরিয়ামে জামালপুর সদর উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে এমপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোন শিক্ষার্থী যেন ঝড়ে না পড়ে সেইদিকে বেশি গুরুত্ব দিতে হবে।

শিক্ষকরা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষকরাই পারে একটা জাতিকে ভালো কিছু উপহার দিতে। জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

 সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হালিমা বেগম প্রমুখ।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo