• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪- এর সাইড লাইনে এ ‌বৈঠক অনুষ্ঠিত হয়।

মিউনিখের হোটেল বেইরিশার হফের সম্মেলনস্থলে এদিন বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনের সেই বৈঠকে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ঠ  বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানিতে  মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে সেই অর্থ জলবায়ু তহবিলে দেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বিশ্বনেতাদের কাছে ছয় দফা প্রস্তাব তুলে ধরেন।

অপরদিকে মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিশ্বনেতাদের মধ্যে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় বিশ্ব নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন। এমএসসি ২০২৪-এর প্রথম দিনে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।

মন্তব্য (০)





image

দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ ও উত্তেজনার ঘটন...

image

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

নিউজ ডেস্ক : বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্...

image

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়া জনশক্তিখাতে সহযোগিতা সম্প্রসারণে ব্যাপকভাবে কাজ করছে। এর অ...

image

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

নিউজ ডেস্ক : ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ কর...

image

ভারতে আটক থাকা ৯১ মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আনল সরকার

নিউজ ডেস্ক : ভারতে আটক থাকা ৯১ জন মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আন...

  • company_logo