• লিড নিউজ
  • আন্তর্জাতিক

দিল্লিতে রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর দিল্লির আলিপুর এলাকায় একটি রঙের কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত এবং চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সব মরদেহ পুড়ে গেছে, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ বলেছেন, নেহরু এনক্লেভের একটি রঙের কারখানায় আগুন লাগার সংবাদ বৃহস্পতিবার বিকেল ৫টা ২৫ মিনিটে পায় তারা। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

আলিপুর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেখে আগুন একটি মাদক নিরাময় কেন্দ্রসহ রঙের কারখানা সংলগ্ন আরও কয়েকটি ভবনে ছড়িয়ে পড়েছে, সেখানে ছয়জন আটকা পড়েন।

একজন পুলিশ কর্মকর্তা জানান, তাদের দলের পুলিশ কনস্টেবল করমবীর একটি পাশের ভবনের ছাদে গিয়ে একটি কাঠের মই ব্যবহার করে ছয়জনকে উদ্ধার করে।

ডেপুটি পুলিশ কমিশনার রবি কর সিং বলেছেন, পুলিশ কনস্টেবল করমবীর আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন, তাকে সফদরজং হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় দিল্লি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা করেছে। 

তিনি জানান, কারখানাটির মালিক সোনিপাতের বাসিন্দা অখিল জৈন। জায়গার মালিক নেহরু এনক্লেভের বাসিন্দা রাজ রানি।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...

image

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...

image

পাকিস্তানের শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ২৪

নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচি...

image

মার্কিন-ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেত...

নিউজ ডেস্ক : উদীয়মান ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন...

image

যুদ্ধ বন্ধ ও হরমুজ পুনরায় খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে...

  • company_logo