• শিক্ষা

কুড়িগ্রামে এসএসসি পরিক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৪৯৯ জন

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৯৩৭ জন। এর মধ্যে চলতি বছরে শিক্ষার্থী রয়েছে ২৫ হাজার ৯২০ জন। অংশগ্রহণ করেছে ২৫ হাজার ৪২১ জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৪৯৯ জন। উপস্থিতির হার ৯৮ দশমিক ৭ ভাগ। জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম জানান, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ২৯ হাজার ৯৩৭ জন রেজিস্ট্রেশন করেছে।

এর মধ্যে গত বছরের অকৃতকার্য শিক্ষার্থী ৪ হাজার ১৭ জন রয়েছে। এছাড়াও চলতি এসএসসি সাধারণে অংশ নিচ্ছে ২২ হাজার ৬৫ জন, ভোকেশনালে ১ হাজার ৯৫৩ জন এবং দাখিলে ৫ হাজার ৯১৯ জন রয়েছে। জেলার ৯টি উপজেলায় ৫৭টি সেন্টারে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে এসএসসি সাধারণে ৩৪টি কেন্দ্র, ভোকেশনালে ১২টি কেন্দ্র এবং দাখিলে ১১টি কেন্দ্র। এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরণের অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo