• শিক্ষা

বাবার লাশ বাড়ীতে রেখে এসএসসি পরীক্ষায় ছেলে

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: বাবার লাশ বাড়ীতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে রুবাইয়াত আলম নামে একজন ছাত্রকে। আজ পরীক্ষার দিনে ওই ঘটনা ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। রুবাইয়াত আলম বীরগঞ্জের মােহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় হতে মানবিক বিভাগের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। 

জানা গেছে,  হৃদরােগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সন্ধ্যায় তার বাবা ইউপি সদস্য সফিউল আলম সুরুজ নিজ বাড়ীতে মারা যান। আজ বৃহস্পতিবার তাকে দাফন কাফনের সিদ্ধান্ত নেন স্বজনরা। অন্যদিকে পিতার হঠাৎ মৃত্যু শােক কাতর অবস্হায় বাবার লাশ বাড়ীত রেখে অশ্রুসজল চোখে স্হানীয় ভােগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে ছেলে রুবাইয়াত আলমকে।

মাহানপুর আদর্শ উচ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, বিদ্যালয়ের মেধাবী ছাত্র রুবাইয়াত আলম মানবিক বিভাগে পরীক্ষায় অংশ গ্রহন করেছে।  তার রােল নম্বর ৫৩৭৮৫১। মােহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গােপাল দেবশর্ম্মা জানান,  জানাজার নামাজ শেষে মরহুম ইউপি সদস্য শফিউল আলম সুরুজকে বিকাল ৩টার দিকে দাফন করা হয়েছে।

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo