• লিড নিউজ
  • অর্থনীতি

এক বছরে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

অর্থনীতি ডেস্ক: ব্যাংক খাতের মাথাব্যথা হলো খেলাপি ঋণ। খেলাপি ঋণ কমানোর নানা রকম চেষ্টার মধ্যেও বাড়ছে। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ২৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৯ শতাংশ।  সোমবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ সম্পর্কিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।  

তথ্য বলছে, হাল নাগাদ খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। এক বছর আগে যা ছিল এক লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩ সালের ডিসেম্বর মাস শেষে ব্যাংকিং খাতে মোট বিতরণ (আউটস্ট্যান্ডিং) করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৬৮৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৯ শতাংশ।  

খেলাপি ঋণের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, মোট খেলাপি ঋণের মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৮১ কোটি টাকা, যা তাদের মোট ঋণের ২১ শতাংশ। একই সময় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ। বেসরকারি এসব ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৮১ কোটি টাকা। আর বিশেষায়িত ব্যাংকগুলোর ঋণ খেলাপি হয়েছে ১৩ দশমিক ৮৭ শতাংশ। এসব ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬৯ কোটি টাকা।

এক বছরে খেলাপি ঋণ কিছুটা বাড়লেও কমেছে শেষ তিন মাস অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে। এ সময় কমার পরিমাণ ৯ হাজার ৭৬৫ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ ৫৫ হাজার ৩৯৮ কোটি টাকা, যা তখন বিতরণ করা মোট ঋণের ৯ দশমিক ৯৩ শতাংশ।

মন্তব্য (০)





image

‎এফবিসিসিআই প্রশাসকের সহায়তায় ১৬ সদস্যের ‘সহায়ক কমিটি’...

নিজস্ব প্রতিবেদক: ​দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার...

image

‎৪ প্রকল্পে এডিবি’র কাছে ৭৭৫ মিলিয়ন ডলার সহায়তা আশা করছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিদ্যুৎ ও জ্বালানি, সবার জন্য সাশ্রয়ী আবাস...

image

‎ঘুরে দাঁড়িয়েছে তৈরি পোশাক খাত, বেড়েছে পণ্য রপ্তানি

নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই বাংলাদেশের পণ্য র...

image

অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা

নিউজ ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই (জুলাই) তৈরি পোশা...

image

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুবিধা কী, কিনবেন যেভাবে

নিউজ ডেস্ক : সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের পরিচালিত একটি ...

  • company_logo