• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার ইমরান খানের দলের নেতাকে গুলি করে হত্যা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত আদনান এর আগে ২০১৮ সালে পিটিআই থেকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সোমবার রাওয়ালপিন্ডি শহরের সিভিল লাইন এলাকায় এ ঘটনা ঘটে। 

চৌধুরী মুহাম্মদ আদনান নামের নিহত ওই পিটিআই নেতা পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি এবারের নির্বাচনে জাতীয় পরিষদের রাওয়ালপিন্ডির এনএ–৫৭ আসন এবং পাঞ্জাব প্রাদেশিক পরিষদের পিপি–১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

রাওয়ালপিন্ডি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকে মুহাম্মদ আদনানকে হত্যা করা হয়েছে। তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে আদালতের সামনে হাজির করা হবে।

প্রসঙ্গত, পাকিস্তানে এর আগে নির্বাচন–পরবর্তী সহিংসতায় আরও দুই পিটিআই কর্মী নিহত হন। গত শুক্রবার ভোট কারচুপির অভিযোগে খাইবার পাখতুনখাওয়ার শিংলা এলাকায় পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভের সময় গুলি চালায় পুলিশ। এতে ওই দুজন নিহত হন। গুলিতে আরও ১২ জন আহত হন।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দমন–পীড়নের মধ্যে থেকেও এ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে চমক দেখিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় পরিষদের ২৬৪ আসনের ঘোষিত ফলে দেখা গেছে তারা পেয়েছেন সর্বোচ্চ ৯৩টি আসন। কোনো দলই এককভাবে সরকারের গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রার্থী খুন হওয়ায় একটি আসনে নির্বাচন স্থগিত রয়েছে। 

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সম্পর্কে ভাঙনের সুর!

নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...

image

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...

image

পাকিস্তানের শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ২৪

নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচি...

image

মার্কিন-ইরান চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেত...

নিউজ ডেস্ক : উদীয়মান ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন...

image

যুদ্ধ বন্ধ ও হরমুজ পুনরায় খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে...

  • company_logo