• লিড নিউজ
  • অর্থনীতি

চাল-চিনি-তেল ও খেজুরে ভ্যাট ও শুল্ক কমিয়েছে সরকার

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

অর্থনীতি ডেস্ক: আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে চাল, চিনি, তেল ও খেজুরে ভ্যাট ও শুল্ক কমিয়েছে সরকার। এরমধ্যে খেজুরে আমদানি শুল্ক ১০ শতাংশ, চালে রেগুলেটরি ডিউটি ২০ শতাংশ, তেলে মূসক ৫ শতাংশ ও চিনিতে শুল্ক প্রত্যাহার করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)। 

বৃহস্পতিবার পৃথক চার প্রজ্ঞাপনে এনবিআর এ তথ্য জানিয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানান তিনি। বিজ্ঞপ্তিতে সই করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। 

গত ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষ্যে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের ওপর শুল্ক কমানোর নির্দেশ দেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, রমজানে যাতে এসব পণ্যের সরবরাহ কম না হয়।সেই আলোকে মন্ত্রনালয়গুলো নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নানামুখী উদ্যোগ নিয়েছে। মজুতদারির বিরুদ্ধে চলছে অভিযান।উল্লেখ্য, রমজানে চিনি, তেল, খেজুর, চাল বেশি লাগে। ইতোমধ্যে বিভিন্ন চালের আড়তে অভিযান চলছে।

 

 

মন্তব্য (০)





image

ভোগব্যয় কমায় সংকটে চীনের অর্থনীতি

১

নিউজ ডেস্ক :  চীনের সামনে একটি বড় সমস্যা হলো, দেশটির মা...

image

রমজানের আগেই ভোজ্যতেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা

২

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধির কা...

image

‎বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান

৩

নিউজ ডেস্কঃ আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ১...

image

মাথাপিছু জিডিপিতে এ বছর ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএম...

৪

‎নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভ...

image

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী অস্ট্...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটা...

  • company_logo