ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশের আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। কারখানাটিতে বিস্ফোরণের ঘটনায় আরও ৬০ জনের মত আহত হন।
এই অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফেরা ওই কারখানার একজন শ্রমিক ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে বলেছেন আগুন লাগার সময় কারখানাটিতে ১৫০ জনের মত শ্রমিক কাজ করছিলেন।
কারখানাটিতে প্রচণ্ড বিস্ফোরণে পাশের নর্মদাপুরম জেলার সেওনি মালওয়া এলাকায় কম্পন অনুভূত হয় এবং বসতি গুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ভোপাল এবং ইন্দোরের মেডিকেল কলেজগুলোকে পোড়ারোগীদের জন্য প্রস্তুত করতে বলেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কারখানার কাছের একটি রাস্তা দিয়ে এলাকার লোকজন আতঙ্কে পালাচ্ছে এবং কাছেই কারখানাটি থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে।
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...
নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...
নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচি...
নিউজ ডেস্ক : উদীয়মান ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে...

মন্তব্য (০)