ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেন উপকূলে ফের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ইউনাইটেড কিংডম ট্রেড অপারেশন এজেন্সি ও ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রেই এ তথ্য জানিয়েছে।
বলা হয়েছে, জাহাজাটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি জাহাজের ডেক অতিক্রম করার সময় সামান্য ক্ষয়ক্ষতি হয়। অ্যামব্রেই জানিয়েছে, লোহিত সাগরের পূর্ব উপকূল দিয়ে যাওয়ার সময় বারবাডোজ পতাকাবাহী জাহাজটি একটি ব্রিটিশ কোম্পানির।
গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের হুথি। তাদের দাবি গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে।
তবে হুথিদের এই হামলার জবাবে ইয়েমেনে প্রায়ই হামলা করছে মার্কিন জোট।
৩ ফেব্রুয়ারি ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অন্তত ১৩ স্থানে ৩৬টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর আগেও ইয়েমেনের এই গোষ্ঠীটির ওপর বেশ কয়েকবার হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট।
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সম্ভাব...
নিউজ ডেস্ক : ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অ...
নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচি...
নিউজ ডেস্ক : উদীয়মান ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে...

মন্তব্য (০)