• কূটনৈতিক সংবাদ

রাজশাহীতে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন 

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ  রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন এর আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ২৬শে জানুয়ারি ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। সন্ধ্যায় নগরীর একটি বিলাসবহুল হোটেলে ভারতীয় সহকারী হাইকমিশন এর উদ্দ্যোগে জাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ভারতের জাতীয় পতাকার তিন কালারের ডেকোরেশনের সাথে বাশির সুর আমন্ত্রিত সকল অতিথিকে মুগ্ধ করেছে। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ভারতের দেশাত্ববোধক গানের পাশাপাশি ভারতের সংস্কৃতি ও জীবনমান ফুটে তোলা হয়। এ যেন দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণতার অনন্য উদাহরণ।  অনুষ্ঠানে দ্রূপদলোকের নৃত্য অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী গাম্বীরা অনুষ্ঠানের আলাদা মাত্রা যুক্ত করে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি। অনুষ্ঠানে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য ডা: মোস্তফা আলম নান্নুসহ রাজশাহী বিভাগের প্রায় সকল  ও রংপুর বিভাগের আংশিক সংসদ সদস্যরা  এবং রাজশাহী, রংপুর, সিরাজগঞ্জের অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরগণও উপস্থিত ছিলেন।  এছাড়াও বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক, কী আল...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

image

আইওএম বাংলাদেশের নতুন মিশন প্রধানের সঙ্গে কানাডার হাইকমিশ...

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশ...

image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

  • company_logo