• অপরাধ ও দুর্নীতি

ফাঁদে ফেলে একাধিক প্রতারণা, গ্রেফতার করল কুড়িগ্রাম জেলা পুলিশ

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ঢাকা চট্টগ্রামে প্রতারনা, এলাকায় পরিচিত বিশ্বচিটার হিসাবে, থাকেন নারায়নগঞ্জে, অবশেষে ৪টি ওয়ারেন্টমুলে কাচপুর থেকে রফিকুলকে গ্রেফতার করল কুড়িগ্রামের পুলিশ। ঢাকা চট্টগ্রামে এনআই এক্ট ও পেনাল কোড ৪২০ ধারার মামলা ৪ টি। বিভিন্ন মানুষের কাছে চাকরীসহ নানাবিধ প্রলোভনে কুড়িগ্রামের ফুলিবাড়িতে তিনি বিশ্বচিটার হিসাবে পরিচিত। পরিচয় গোপন করে ছদ্মবেশ ধারন করে তিনি থাকেন কাচপুরে।

পুলিশ জানায়, ওয়ারেন্টের বিশেষ অভিযান পরিচালনা কালে ফুলবাড়ী থানার এসআই তাজ উদ্দিন আহম্মেদ, এএসআই আসাদুজ্জামান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৪ দিনের অভিযান পরিচালনা করে পাহাড়তলী চট্টগ্রামের এনআই এ্যাক্ট ও প্রতারনার মামলা, ভাটারা,ঢাকার এনআই এ্যাক্টের ২টিসহ মোট ৪ টি ওয়ারেন্টেমুলে আসামী মো. রফিকুল ইসলামকে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকা থেকে ছদ্মবেশ ধারণ করে বিশেষ কৌশলে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম জেলায় সংগঠিত সকল অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছে পুলিশ। যেকোন অপরাধ নির্মূলে কাজ করছে পুলিশ সদস্যরা।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo