ছবিঃ সংগৃহীত
তথ্যপ্রযুক্তি ডেস্ক: টেলিগ্রাম বর্তমানে একটি জনপ্রিয় অ্যাপ। এর মাধ্যমে একে অন্যের সঙ্গে চ্যাট করার পাশাপাশি অনেকেই অনেক কিছু শেয়ার করেন। এছাড়া ভিডিও কলের জন্য সেরা একটি অ্যাপ হচ্ছে টেলিগ্রাম। জনপ্রিয় এই সাইটে যুক্ত হলো আরও ৩ ফিচার। যা ব্যবহারকারীদের টেলিগ্রাম ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করবে।
টেলিগ্রাম একটি ক্লাউড মেসেজিং অ্যাপ। দেশের কোটি কোটি মানুষ শুধু কথোপকথনের জন্যই নয়, কাজের জন্যও এই অ্যাপটি ব্যবহার করে। তাছাড়া অনেকেই সিনেমা, ওয়েবসিরিজ দেখতেও এই অ্যাপটিকে ফোনে ডাউনলোড করে রেখেছেন।
নতুন যে তিন ফিচার যুক্ত হলো তার মধ্যে প্রথমটি হলো ভিউ ওয়ান্স ফিচার। ফিচারটি আরেক মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে অনেকদিন থেকেই আছে। সেখানে যেমন ব্যবহার করতে পারছিলেন। এখন টেলিগ্রামেও তেমনি ভিডিও এবং অডিও মেসেজগুলো একবার দেখার জন্য সেট করতে পারেন।
দ্বিতীয় ফিচারটিতে আপনি ভিডিও এবং অডিও মেসেজগুলো পাঠানোর সময় পজ করতে পারবেন। একটি মেসেজ রেকর্ড করার সময় আপনার যদি কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে আপনি পজ করে দিতে পারেন এবং তারপর আপনার কাজ শেষ করার পরে রেকর্ডিং চালিয়ে যেতে পারেন।
তৃতীয় ফিচারটি হলো রিড টাইম কন্ট্রোল। এতে কেউ কতক্ষণ আপনার মেসেজ পড়তে পারবে, তার সময় কন্ট্রোল করতে পারবেন। এর মানে আপনি কাউকে কোনো মেসেজ পাঠালেন, তারপরে রিড টাইম কন্ট্রোল সেট করে দিলেন। এতে আপনি তাকে যে মেসেজটি পাঠিয়েছেন, তা সে কতক্ষণ পড়তে পারবে, সেটাও আপনিই ঠিক করে দেবেন। যতক্ষণের জন্য আপনি সময় নির্ধারন করে দেবেন, ততক্ষণই মেসেজটি থাকবে। তারপরে সেই মেসেজ নিজে থেকেই মুছে যাবে।
তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্...
নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভে...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের অভি...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভে...

মন্তব্য (০)