ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ২৩৯ বোতল ইস্কাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা গ্রামের মাদক কারবারি মোঃ জায়েদুল হক (৪২) ও মোঃ হাসান আলী (২৫) এর বসতবাড়ির রান্নাঘরের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৩৯ বোতল ইস্কাফসহ গ্রেফতার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম। তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত চতুরতার সাথে নানা কৌশলে মাদক ব্যবসা করে আসছিল।
পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয় বিশেষ কায়দায় রান্নাঘরে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিল কিন্তু ফুলবাড়ী থানা পুলিশের চৌকস অভিযানে মাদক সহ হাতেনাতে গ্রেফতার হয় ২ জন মাদক কারবারি। উক্ত বিষয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...
নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

মন্তব্য (০)