ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের বিকাশ সর্বদা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বুধবার রাতে ঢাকায় ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
ভারতীয় হাইকমিশনার বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অভিন্ন আত্মত্যাগ বাংলাদেশ-ভারত সম্পর্ককে এগিয়ে নিতে অবিচল অনুপ্রেরণা হিসেবে আছে।
ভারতীয় হাইকমিশনার ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং স্থিতিশীল, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশিদের পাশে থাকার ব্যাপারে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। মন্ত্রিসভার সদস্য, রাজনীতিক, নাগরিক সমাজের সদস্য, ব্যবসায়ী নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জ্যেষ্ঠ সাংবাদিকরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা ক...
নিজস্ব প্রতিবেদক : নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার ম...
নিউজ ডেস্ক : বাংলাদেশে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভা...
নিউজ ডেস্ক : তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌ...

মন্তব্য (০)