• লিড নিউজ
  • জাতীয়

ঠান্ডায় কাপছে উত্তরাঞ্চল, মৃদু শৈত্য প্রবাহ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ রংপুরসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।কনকনে ঠান্ডা  আর বাতাস আদ্রতা বাড়ায় ঠান্ডা অনুভুতি হচ্ছে এ অঞ্চলে। আজ মঙ্গলবার(২৩ জানুয়ারী)সকালে রংপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।এর ফলে ঠান্ডায় কাপছে রংপুরসহ উত্তরাঞ্চল।ঘন কুয়াশার সাথে ঠান্ডা বাতাস বইছে এ অঞ্চলে।

আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলছেন আগামী দুই -এক দিন আরও তাপমাত্রা কমতে পারে।তবে ৭  থেকে ৮ ডিগ্রী সেলসিয়াসে তাপমাত্রা রংপুরে নামতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদ।অতিরিক্ত ঠান্ডার ফলে বিপাকে পড়ছে শ্রমজীবি খেটে খাওয়া মানুষ।

অন্যদিকে অতিরিক্ত ঠান্ডার কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শীত জনিত রোগীর সংখ্যাও বেড়ে গেছে। গ্রাম অঞ্চলে শীত নির্বারনের জন্য খরখুটে জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অসাবধানত অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি ৩৪ জন রোগি।গত এক মাসে এই হাসপাতালে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩ নারী।

রংপুর বিভাগের ৮ জেলার মঙ্গলবারের তাপমাত্রা-রংপুরে-৯ দশমিক ৬ ডিগ্রী,পঞ্চগড়ের তেতুলিয়ায় ৭ দশমিক ৩ ডিগ্রী,নীলফামারীর সৈয়দপুরে ৯ ডিগ্রী,কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫ ডিগ্রী,দিনাজপুরে ৮দশমিক ৬ ডিগ্রী,নীলফামারীর ডিমলায় ৮ দশমিক ৮ ডিগ্রী,গাইবান্ধায়-৯ দশমিক ৩ ডিগ্রী ও লালমনিরহাটে ৮ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রের্কড করেছেন রংপুর আবহাওয়া অফিস।

অন্যদিকে রংপুর বিভাগে ১০ ডিগ্রীর নিচে তাপমাত্রা থাকায় সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কমসুচি বন্ধ ঘোষনা করছেন প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক মো:মুজাহিদুল ইসলাম। এর ফলে শিশু ও বয়স্কদের গরম কাপড় পরার পরামর্শ দেন তিনি।

মন্তব্য (০)





image

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতি...

নিউজ ডেস্ক : বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টে...

image

শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে সরকারি-বেসরকারি অংশীদার...

নিজস্ব প্রতিবেদকঃ শ্রমিকদের স্বাস্থ্যসেবা, জীবন বিমা ও সার্ব...

image

ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা...

নিজস্ব প্রতিবেদকঃ কেবল হাসপাতাল বা চিকিৎসাসেবা দিয়ে ডায়াবেটি...

image

কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল...

নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট ম্যানুফ...

image

রাষ্ট্রপতি হতে লাগবে যেসব যোগ্যতা

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল প্রকাশ করেছে নির্বা...

  • company_logo