• অপরাধ ও দুর্নীতি

ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ৩ 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ভালুকা ও কাতলাসেনে অভিযান পরিচালনা করে ইয়াবা ও হেরোইনসহ ২জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।  ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার প্রেসরিলিজের জানায় ভালুকা মডেল থানাধীন ঝালপাজা মসজিদ বাজারস্থ সিডস্টোর হইতে কাউরাইদ গামী রাস্তার উপর স্কয়ার মাষ্টারবাড়ী যাওয়ার রাস্তার মোড় হইতে ১৯ জানুয়ারি ২০২৪ তারিখ বিকাল ৪টার সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিশু মাদক ব্যবসায়ী মোঃ সাব্বির (১৭ বছর ০৫ মাস), পিতা-আঃ মান্নান কে গ্রেফতার করে।ও কোতোয়ালী থানাধীন নামা কাতলাসেন সাকিনস্থ জনৈক ইঞ্জিঃ মোস্তাফিজুর রহমান খান সাহেবের বসত বাড়ীর সামনে পাকা রাস্তার পাশ হইতে ১৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাত ১০টার সময় ০৮(আট) গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন (৩৮), পিতা-মোঃ হাবীবুর রহমান,  মোঃ দেলোয়ার হোসেন বেলাল (৩৩), পিতা-মৃতঃ শামছুল হক, কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৮ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামী ও আইনের সাথে সংঘাতে জড়িত শিশুর বিরুদ্ধে ভালুকা ও কোতোয়ালী থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করে।

মন্তব্য (০)





image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

image

দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বরখাস্ত

নিউজ ডেস্ক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপো...

  • company_logo