• তথ্য ও প্রযুক্তি

হারানো মোবাইল খুঁজে দিবে গুগল!

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মোবাইল ফোনটা তো হাতেই ছিল একটু আগেও। হঠাৎ কোথায় গেল খুঁজে পাচ্ছি না। মনেও করতে পারছি না কোথায় রেখেছি, ছোট বোনের মোবাইল ফোন দিয়ে বার বার ডায়াল করলেই রিং বাজছে, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না। এবার মনে হলো ফোন তো সাইলেন্ট করা। এমনটা প্রায়ই হয় আমাদের সঙ্গে, আর প্রিয় ও কাজের মোবাইল ফোনটি হারিয়ে ফেলার শঙ্কায় কপালে চিন্তার ভাঁজ পড়ে।  

এমন অবস্থায় মোবাইলটি খুঁজে খুঁজে হয়রান না হয়ে সাহায্য নিন গুগলের। ফোন যদি সাইলেন্ট মোডে থাকে তবে মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এ গিয়ে ‘ফাইন্ড মাই ফোন’ লিখুন। নিজের জিমেইল সাইনইন করুন। মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ। এবার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিন। তারপর  ‘রিং’ অপশন সিলেক্ট করুন।

এবার আপনার সাইলেন্ট ফোনটি ফুল ভলিউমে বেজে শুরু করবে। মজার বিষয় হচ্ছে যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোনে রিং হতেই থাকবে। বুঝতেই পারছেন গুগল কত সহজেই ফোনটিকে খুঁজে দিল। আচ্ছা আরেকটা কথা, আপনাকে ফোনটি খুঁজে পেতে গুগল তখনই সাহায্য করতে পারবে, যখন আপনার ডিভাইসটিতে গুগল অ্যাকাউন্টে সাইনইন করা থাকবে।  

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo