• লিড নিউজ
  • জাতীয়

ভাঙ্গায় বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত

  • Lead News
  • জাতীয়

প্রতীকী ছবি

 ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের খাড়াকান্দি নামক স্থানে সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছে আরও,১৫  জন। তাদের ভিতর আশঙ্কাজনক অবস্থায় ৯'জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বাকীদের ভাঙ্গা উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আজ সন্ধ্যা‌‌ সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। 

এ বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান, আজ সন্ধ্যার দিকে গোপালগঞ্জের দিক থেকে সোহাগ পরিবহনের একটি বাস ঢাকার দিকে আসার সময় গোপালগঞ্জ মুখী লেগুনার পিছন দিকে ধাক্কা দেয়। ‌ এতে ঘটনাস্থলেই লেগুনার ৪ যাত্রী নিহত হয়। আর এ সময় আহত হয় বাকীরা। আহতদের মধ্যে  ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বাকিতের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। 

এখন পর্যন্ত নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে। এরা হলেন ফরিদপুরের ভাঙ্গার আড়ুয়াকান্দি গ্রামের আবু সাঈদের পুত্র মেহেদি মাতুব্বর (২৫), নোয়াকান্দার মৃত মোয়াজ্জেমের পুত্র হাফিজুল ইসলাম হাবু (৪০) ও মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম। 

এদিকে  দুর্ঘটনার খবর পেয়ে  পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে উদ্বার কাজের ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করে। 

মন্তব্য (০)





image

ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ৬০ জন বাংলাদেশি

নিউজ ডেস্ক : সাবেক আইজিপি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ...

image

মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদ...

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী মানবিক সংকট ক্রমশ গভীরতর হওয়ার প্রে...

image

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ...

নিউজ ডেস্কঃ ভৌগোলিক অবস্থান, ঘনবসতি, বিস্তৃত নদ-নদী ব্যবস্থা...

image

‎সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপ...

image

‎সুস্থ ভূমি ছাড়া খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন সম্ভব নয় ...

নিউজ ডেস্কঃ ভূমিকে শুধু উৎপাদনের মাধ্যম হিসেবে নয়, বরং মানুষ...

  • company_logo