• অপরাধ ও দুর্নীতি

প্রতিবন্ধী নাতনিকে ধর্ষণের অপরাধে দাদা গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ   নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৪ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী নাতনিকে ধর্ষণের অভিযোগে তার দাদাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী ভিটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি কল্ল্যান্দী ভিটিপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে লোকমান হোসেন (৫৫) । এর আগে ১৭ জানুয়ারি তার চাচাতো দাদা লোকমান শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, লোকমান হোসেন প্রায়ই বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটিকে নানা রকম কু-প্রস্তাব দিয়ে আসতো। ১৭ জানুয়ারি সকালে ওই মেয়েটির মা ও ভাই তাদের কর্মস্থলে চলে যাওয়ার পর ফাঁকা বাড়ি পেয়ে কৌশলে ডেকে নিয়ে লোকমান হোসেন জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ এসেছে এবং ঘটনার কথা কাউকে বলে দিলে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়। শিশুটি ভয়ে ২ দিন কথা গোপন রাখে। পরে বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন।

তিনি আরও জানান, মামলার পর অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতেই তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামিকে ধর্ষণ মামলায় শুক্রবার বিকেলে কোর্টে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo