• শিক্ষা

এসডিসি\'র আয়োজনে ফ্রেশারস চয়েজ, রেজিস্ট্রেশন চলবে ২ দিন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা "ফ্রেশারস চয়েজ" অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতাটিতে রেজিস্ট্রেশন করা যাবে আর মাত্র ২ দিন। আগামী বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) পর্যন্ত চলবে ফ্রেশারস চয়েজ এর রেজিস্ট্রেশন।

এর আগে সোমবার (১৫ই জানুয়ারি) পর্যন্ত রেজিস্ট্রেশন এর শেষ সময় থাকলেও এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আরও দুইদিন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে শুধুমাত্র নবীন শিক্ষার্থীরা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ১৭ তম আবর্তন বা ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থীরা। রেজিস্ট্রেশন শেষে তিনটি স্তরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ২০শে জানুয়ারি।

প্রথম রাউন্ডে উত্তীর্ণ প্রতিযোগিদের নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৪ শে জানুয়ারি। তারপর সেমিফাইনালে উত্তীর্ণ সেরা দশ শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৮ই জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড। উল্লেখ্য, চতুর্থ বারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। অংশগ্রহণকরী শিক্ষার্থীদের জন্য রয়েছে সার্টিফিকেট আর বিজয়ীরা পাবে সার্টিফিকেট, ক্রেস্ট সহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo