• লিড নিউজ
  • তথ্য ও প্রযুক্তি

অনেকেই ফেসবুক ভেরিফাই করতে চান, জেনে নিন উপায়-

  • Lead News
  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনেকের ফেসবুক প্রোফাইল ও পেজে ব্লু টিক দেখতে পাবেন। এই ব্লু টিক হল এক ধরনের যাচাইকরণ, যে অ্যাকাউন্টটি আসল। সেলিব্রিটিদের নামে হাজার একটা অ্যাকাউন্ট থাকে, কিন্তু আপনি সঠিক অ্যাকাউন্টটিই ফলো করছেন কি না, তা এই ব্লু টিক দেখেই বুঝতে পারেন। 

কয়েকদিন আগে পর্যন্তও নামের পাশে নীল টিক জ্বলজ্বল করতে দেখলেই আপনি বুঝে যেতেন, যে সেই অ্যাকাউন্টটিতে প্রচুর ফলোয়ার। তাই সেই সোশ্যাল মিডিয়া কোম্পানি থেকে তাকে ব্লু টিক দিয়েছে। কিন্তু এখন তা হয় না। আপনি চাইলেই আপনার নামের পাশেও রাখতে পারেন ব্লু টিক। কীভাবে করবেন, সেটাই ভাবছেন তো? চলুন দেখে নেওয়া যাক।

নীল টিক বা ব্লু টিক পেতে যা দরকার

১. অ্যাকাউন্টটি আসল এবং সক্রিয় হওয়া উচিত।

২. অ্যাকাউন্টের নাম এবং প্রোফাইল পিকচার সঠিক হওয়া প্রয়োজন

৩. অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ব্যবসা বা প্রতিষ্ঠানটি কোনও নামী এবং স্বীকৃত কোম্পানি হতে হবে।

৪. অ্যাকাউন্টের একটি বৈধ নথি থাকতে হবে, যা তার পরিচয় এবং ব্যবসা বা প্রতিষ্ঠানের বৈধতা প্রকাশ করবে।

৫.ব্লু টিকের জন্য আবেদন করতে, অ্যাকাউন্টের মালিককে ফেসবুকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে। ফেসবুক সেই আবেদনটি পর্যালোচনা করবে এবং যোগ্য মন করলে তবেই অ্যাকাউন্টটিকে একটি নীল টিক দেওয়া হবে।

ফেসবুক ভেরিফায়েড হওয়ার সুবিধা জানুন

১. ব্লু টিক থাকলে অ্যাকাউন্টটি আসল মনে হয়।

২.এটি অ্যাকাউন্টটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়।

৩.অ্যাকাউন্টটিকে আরও নির্ভরযোগ্য করে তোলে।

কীভাবে ফেসবুকে ব্লু টিক পাবেন?

১. প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যান এবং ‘সেটিংস’-এ যান।

২. ‘অ্যাবাউট’-এ যান।

৩. সেখান থেকে ‘অ্যাকাউন্ট ভেরিফিকেশন’-এ যান।

৪. এবার ‘রিকোয়েস্ট ভেরিফিকেশন’ অপশনটি দেখতে পাবেন, তাতে ক্লিক করুন।

৫. এবার আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে, যাতে আপনার নাম, ব্যবসা বা প্রতিষ্ঠানের নাম, ওয়েবসাইট, যোগাযোগের তথ্য এবং অন্যান্য বিশদ দিতে হবে।

৬.আপনাকে অবশ্যই একটি বৈধ নথি আপলোড করতে হবে, যা আপনার পরিচয় এবং আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রমাণপত্র। ফেসবুক আপনার আবেদন পর্যালোচনা করবে এবং আপনি যোগ্য হলে আপনাকে একটি ব্লু টিক দেওয়া হবে।

মন্তব্য (০)





image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

১

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

image

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় ...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...

image

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন...

  • company_logo