• জাতীয়

৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

  • জাতীয়

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তৃতীয়বারের মত আগামী ১৫ জানুয়ারি চারদিনের সফরে তার নিজ জেলা পাবনায় যাচ্ছেন। রোববার (১৪ জানুয়ারি) সন্ধায় পাবনার জেলা প্রশাসক মুহা: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ১৫ জানুয়ারি দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। ১২টা ৫০ মিনিটে এডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিতি। এরপর সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে বিশ্রাম নিবেন। সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

পরদিন ১৬ জানুয়ারি সকাল ১১টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগদান করবেন। বেলা ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। আবার সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। এরপর ১৭ জানুয়ারি সকাল ১১টার দিকে স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বেলা ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। আবার সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

১৮ জানুয়ারি দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তার পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে। উল্লেখ্য, এর আগে গত ১৫মে চারদিনের রাষ্ট্রীয় সফরে প্রথম তার নিজ জেলা পাবনায় গিয়েছিলেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয়দিন ১৬ মে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তাকে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।এরপর গত ২৭ সেপ্টেম্বর তিনদিনের রাষ্ট্রীয় সফরে দ্বিতীয়বারের মতো তার নিজ জেলা পাবনায় যান রাষ্ট্রপতি। 

মন্তব্য (০)





image

ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ৬০ জন বাংলাদেশি

নিউজ ডেস্ক : সাবেক আইজিপি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ...

image

মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদ...

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী মানবিক সংকট ক্রমশ গভীরতর হওয়ার প্রে...

image

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ...

নিউজ ডেস্কঃ ভৌগোলিক অবস্থান, ঘনবসতি, বিস্তৃত নদ-নদী ব্যবস্থা...

image

‎সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপ...

image

‎সুস্থ ভূমি ছাড়া খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন সম্ভব নয় ...

নিউজ ডেস্কঃ ভূমিকে শুধু উৎপাদনের মাধ্যম হিসেবে নয়, বরং মানুষ...

  • company_logo