• লিড নিউজ
  • শিক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ভাইভার তারিখ ঘোষণা

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ১৫ থেকে ৩০ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।শনিবার (১৩ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এই তথ্য জানিয়েছেন।

জনসংযোগ কর্মকর্তা বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে মেসেজের মাধ্যমে মৌখিক পরীক্ষার সূচি জানিয়ে দেওয়া হবে। প্রথম ধাপে (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলা) পরীক্ষা দিতে তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন প্রার্থী আবেদন করেছিলেন। গত ৮ ডিসেম্বর এই ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এরপর ২০ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে নয় হাজার ৩৩৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এদিকে, দ্বিতীয় ধাপের (ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগ) পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ধাপে চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন প্রার্থী আবেদন করেছেন।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo