• তথ্য ও প্রযুক্তি

এবার রিয়েলমি ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরার স্মার্টফোন আনছে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি এই প্রথম ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরার ফোন আনছে। জানুয়ারি মাসেই  ডিভাইসটি বাজারে আসার কথা রয়েছে। রিয়েলমি ১২ প্রো সিরিজের আন্ডারে এই ফোনগুলো আসবে। যার মডেল হবে ১২ প্রো এবং ১২ প্রো প্লাস। ইতিমধ্যে রিয়েলমি তাদের ওয়েবসাইটে এই ফোন লঞ্চের জন্য একটি অফিসিয়াল মাইক্রোসাইট প্রকাশ করেছে। 

এই সিরিজে বিশেষ কী থাকবে?

বাজারে আসার আগেই এই সিরিজের চিপসেট এবং ক্যামেরা সম্পর্কে অনেকে অনেক তথ্য ফাঁস হয়েছে। আর সেই ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, কোম্পানি রিয়েমি ১২ প্রো প্লাস স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন সপ্তম প্রজন্মের ২ মডেলের চিপসেট থাকছে। ফাঁস হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, কোম্পানিটি তার ডিজাইনে তেমন কোনও পরিবর্তন করেনি। সামনের দিকে পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন এবং উচ্চ দ্রুত চার্জিং সমর্থন আশা করতে পারেন।

এর বাক্সে আপনি একটি চার্জারও পেয়ে যাবেন। এই ফোনে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হবে। আগের মতো এর মধ্যেও গোলাকার মডিউল এবং স্ক্রিনে গোলাকার প্রান্তে ক্যামেরা সেটআপ থাকছে।রিয়েলমি ১২ প্রো এবং ১২ প্রো প্লাস মডেলে ২০ এক্স জুমসহ ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা থাকছে। ফোন দুইটি জানুয়ারি মাসের মাঝামাঝিতে বাজারে আসবে। 

মন্তব্য (০)





image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

১

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

image

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় ...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...

image

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন...

  • company_logo