• লিড নিউজ
  • জাতীয়

ষড়যন্ত্র এখনো অব্যাহত আছেঃ শেখ হাসিনা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তিনি সংসদ সদস্যদের সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় শেখ হাসিনা এ আহ্বান জানান। দলের সংসদ সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

জাতীয় সংসদের নবম তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র অব্যাহত আছে। এসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

দলের সংসদ সদস্যদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আপনারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে। জনগণের প্রতি যে দায়িত্ব রয়েছে, তা সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যেকের নিজ নিজ এলাকার জনগণের সঙ্গে সম্পৃক্ততা রেখে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো অব্যাহত রেখে চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।

এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও জাতীয় সংসদের নেতা নির্বাচিত হন।

মন্তব্য (০)





image

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতি...

নিউজ ডেস্ক : বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টে...

image

শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে সরকারি-বেসরকারি অংশীদার...

নিজস্ব প্রতিবেদকঃ শ্রমিকদের স্বাস্থ্যসেবা, জীবন বিমা ও সার্ব...

image

ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান, ধর্ম ও সমাজের সমন্বিত ভূমিকা...

নিজস্ব প্রতিবেদকঃ কেবল হাসপাতাল বা চিকিৎসাসেবা দিয়ে ডায়াবেটি...

image

কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল...

নিজস্ব প্রতিবেদকঃ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট ম্যানুফ...

image

রাষ্ট্রপতি হতে লাগবে যেসব যোগ্যতা

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল প্রকাশ করেছে নির্বা...

  • company_logo