• লিড নিউজ
  • জাতীয়

নওগাঁয় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

  • Lead News
  • জাতীয়

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৬জন। মঙ্গলবার রাতে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এতে পিকআপটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। নওগাঁ সদর থানার চকরামপুর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার মৃত কাদিরের ছেলে রবিউল ইসলাম (৪০) একই গ্রামের সিরাজুলের ছেলে রাজন (৩৫) ও গোয়ালপাড়া হাঁপানিয়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আকরাম (৪৫) ৷ 

প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রাম ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলো। অপরদিকে পিকআপটি রাজশাহী থেকে নওগাঁর পথে যাচ্ছিলো। পথে শ্রীরামপুরে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা ৩জন মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত আরো ৬জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। মান্দা থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগীতায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও পিকআপ উদ্ধার করে থানায় নিতে কাজ করছে পুলিশ সদস্যরা।

মন্তব্য (০)





image

ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ৬০ জন বাংলাদেশি

নিউজ ডেস্ক : সাবেক আইজিপি বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ...

image

মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদ...

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী মানবিক সংকট ক্রমশ গভীরতর হওয়ার প্রে...

image

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ...

নিউজ ডেস্কঃ ভৌগোলিক অবস্থান, ঘনবসতি, বিস্তৃত নদ-নদী ব্যবস্থা...

image

‎সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য ও বিএনপ...

image

‎সুস্থ ভূমি ছাড়া খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন সম্ভব নয় ...

নিউজ ডেস্কঃ ভূমিকে শুধু উৎপাদনের মাধ্যম হিসেবে নয়, বরং মানুষ...

  • company_logo