• তথ্য ও প্রযুক্তি

ইমোকে সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ পুরস্কারে ভূষিত করেছে গুগল

  • তথ্য ও প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: প্রবাসীদের যোগাযোগ সহজীকরণ থেকে শুরু করে সরকারের ৩৩৩ হেল্পলাইনের সঙ্গে সংযুক্তি, বছরজুড়ে নানাবিধ সামাজিক সেবামূলক কাজ চালিয়ে গেছে বিশ্বের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইমো। এরই স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এবার ‘সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ পুরস্কারে ভূষিত করেছে গুগল।

 সম্প্রতি গুগলের এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে (#অ্যাপসামিট২০২৩) বিজয়ীদের নাম ঘোষণা করে গুগল। যেখানে সোশ্যাল ইমপ্যাক্ট ক্যাটাগরিতে ইমোকে এ পার্টনার রিকগনিশন অ্যাওয়ার্ড দেওয়া হয়।

দূরত্ব ও সীমানার বাধা পেরিয়ে ব্যবহারীদের সংযুক্ত রাখার মাধ্যমে তাদের ক্ষমতায়নে ভূমিকা রাখছে ইমো। পাশাপাশি ব্র্যান্ডটি সমাজের উন্নয়নেও কাজ করে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, ৩৩৩ হেল্পলাইন চ্যানেল, ইমো হিরো স্টোরি শর্ট-ফিল্ম, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য সহায়তা ও বন্যার সময় ত্রাণসহ মানুষের সেবার লক্ষ্যে ইমোর গৃহীত বিভিন্ন উদ্যোগ। এ ছাড়া সবার জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে জাগো ফাউন্ডেশনকে শিক্ষামূলক স্টেশনারি দিয়েছে ইমো, যা বছরজুড়ে ১২শ’ সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করছে। এসব সামাজিক উদ্যোগগুলো দেশে ও বাইরে বসবাসকারী বাংলাদেশিদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।

দেশ-সমাজের উন্নতি ও কল্যাণের লক্ষ্যে ইমোর অটল প্রতিশ্রুতির প্রতিফলন এ ‘সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড। 

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo