• লিড নিউজ
  • শিক্ষা

ফারিহা একাডেমি'র প্রতিষ্ঠাবার্ষিকী ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকায় 'ফারিহা একাডেমি'র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফারিহা একাডেমির প্রতিষ্ঠাতা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট  এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্টায় প্রত্যক বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া সম্ভব হচ্ছে। তিনি চান দেশে শিক্ষিত জাতি প্রতিষ্ঠিত হউক। এই জন্য সকলে মনোযোগ সহকারে লেখাপড়া করে উঁচু আসনে অধিষ্ঠিত হতে হবে। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, ফারিহা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী ও শিক্ষার্থী অভিভাবক জিএম তাশহিজ, 

শিক্ষার্থী অভিভাবক সুয়েব আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক দেবাশীষ তালুকদার। 

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo