• তথ্য ও প্রযুক্তি

শীতকালে ফ্রিজের খাবার ভালো রাখতে তাপমাত্রা কত রাখা উচিত?

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ ফ্রিজ রেফ্রিজারেটরের তাপমাত্রা ইচ্ছামতো সেট করা যায়। ফ্রিজের নরমাল চেম্বারের তাপমাত্রা পরিবেশের সঙ্গে সহনশীল রাখা উচিত। এতে করে বিদ্যুৎ বিল কম আসবে। ফ্রিজে রাখা খাবারও ভালো থাকবে। 

বছরের পর বছর ধরে ফ্রিজ ব্যবহার করার পরও মানুষ এমন কিছু ভুল করে বসে, যাতে তা বেশি দিন টিকতে পারে না। এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রেফ্রিজারেটর সঠিক তাপমাত্রায় রাখা। কারণ, পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে বিভিন্ন তাপমাত্রায় ফ্রিজ রাখতে হয়। কিন্তু, কখনও কখনও এই গুরুত্বপূর্ণ জিনিসটিও ভুলে যায় অনেকে। আপনি কী জানেন শীত আসার সঙ্গে সঙ্গেই কেন এমনটা করতে হয়?

সঠিক তাপমাত্রা বজায় রাখা প্রয়োজন, কারণ বাইরের আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্রিজের ভিতরের তাপমাত্রাও পরিবর্তন করতে হয়। না হলে অনেক সমস্যা দেখা দেয়। যেমন ফ্রিজ খোলার সঙ্গে সঙ্গে ঠান্ডা থেকে বাতাস বের হওয়া। তাছাড়া ডিপ ফ্রিজে খুব বেশি পরিমাণে বরফ জমে যাওয়া। যদিও ফ্রিজ একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখে, যার কারণে খাবার তাজা থাকে। তবে, ফ্রিজের ভিতরের তাপমাত্রাও সঠিকভাবে সেট করা খুবই গুরুত্বপূর্ণ। এবার আপনার মনে হতেই পারে, কীভাবে ফ্রিজের ভিতরের তাপমাত্রাকে কম বেশি করবেন? তার জন্য ফ্রিজের মধ্যে একটি রেগুলেটর থাকে।

বেশিরভাগ আধুনিক রেফ্রিজারেটরে, বিভিন্ন ঋতুর জন্য রেগুলেটরে ইতিমধ্যেই চিহ্ন দেওয়া আছে। যদি আপনার ফ্রিজে এমন কোনও মোড বা মার্কিং না থাকে। তাহলে আপনি কী করবেন? তারও একটি উপায় আছে। তা হল আপনাকে জানতে হবে, শীত আসার সঙ্গে সঙ্গে কোন তাপমাত্রায় ফ্রিজ রাখা উচিত।

শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত?

শীতকালে, রেফ্রিজারেটর ১.৭ থেকে ৩.৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা ভালো। এতে খাবার নষ্ট হয় না এবং বিদ্যুৎ খরচও কমে যায়। অর্থাৎ বিদ্যুতের বিলও কমে আসে।

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo